
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক ছয় মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী নারী জেসমিন আহত হন। আজ শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভূমিকম্পের সময় ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকা থেকে শিশুটিকে নিয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তার মা ও প্রতিবেশী নারী। এ সময় সড়কের পাশের দেয়াল ধসে পড়ে তাঁদের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী নারী জেসমিন। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে ফাতেমার লাশ ও আহত ব্যত্তিদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম বিভাগীয় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন (সপ্রাবি) বালিকা দলের খুদে ফুটবলারদের সঙ্গে আনন্দে মেতেছেন হাসনাত আবদুল্লাহ (এমপি)।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামে বাসায় ঢুকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রুবেল (৪৫) নামের এক চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। আজ রোববার (৭ জুন) সকাল ১০টায় নগরের হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মনপুরায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
২ ঘণ্টা আগে
চক্রের সদস্যরা দাবি করেন, তাঁদের কাছে অবৈধ মাদক রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে দুজনকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। চোখমুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পর কমলাপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।
২ ঘণ্টা আগে