
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার আজাদ রহমান।
৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুডস কারখানার সেজান জুস তৈরির ভবনে আগুন লাগে; যাতে প্রথম দিন মারা যান তিনজন। পরদিন ওই ভবনের চারতলা থেকে উদ্ধার হয় ৪৯ জনের মরদেহ।
আগামীকাল শনিবার দুপুর ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ইমাম হোসেন ও তাঁর দল ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর মামলাটি সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেয়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেছিলেন।
আগুনে ৫২ জনের মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মারা যাওয়া ৪৮ জনের পরিচয় শনাক্তে ৬৬ জন স্বজনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে