
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিয়া সরওয়ার লিমা। তিনি জানান, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
এর আগে জারি করা শোকজ নোটিশে বলা হয়, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তারা কর্মস্থলে উপস্থিত না থাকলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় আগের দিনের তারিখে স্বাক্ষর করে গেছেন। নোটিশে এ ঘটনাকে গর্হিত অপরাধ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ‘খ’ ধারার অপরাধের শামিল বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া যুক্তিসংগত কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকা কিংবা বিলম্বে উপস্থিত হওয়াকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছিল।
দুই এসি ল্যান্ডসহ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের মোট ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার কাছে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় ধরে রয়েছেন, তাদের তালিকা করা হচ্ছে। পরবর্তী সময়ে তাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। একই চত্বরে সদর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় রয়েছে।
সকাল ৯টার কয়েক মিনিট আগে কার্যালয়ে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। তবে ৯টার পরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হননি। এ সময় তিনি হাজিরা খাতা পরিদর্শন করেন। কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং কর্মস্থলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার বিষয়টি নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তিনি।

অভিযোগ রয়েছে, চলতি বছরের জুলাই মাসে রাসেল তাঁর সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ছবি তৈরি করেন। পরে সেসব ছবি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির কাঁচা মরিচবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের ধাক্কায় জহুরুল ইসলাম (৪৫) নামের এক সরবরাহকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামনাই এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
৪৩ মিনিট আগে
সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমন মিয়া (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে