
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা মামলায় সজীব গ্রুপের মালিক এমএ হাশেমের দুই ছেলে জামিন পেয়েছেন। আজ বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন– তাওসিব ইব্রাহিম (৩৩) ও তানজিম ইব্রাহিম (২১) ৷
জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চার দিনের রিমান্ড শেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠায় পুলিশ ৷ আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন ৷ আদালত শুনানি শেষে দুজনের জামিন মঞ্জুর করেন ৷ বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷
সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম (৭০), তাঁর দুই ছেলে হাসিব বিন হাশেম (৩৯) ও তারেক ইব্রাহিম (৩৫), সজীব গ্রুপের সিইও শাহান শাহ্ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৪) এবং সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মো. সালাহউদ্দিনকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্নগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটজনকে ৷ গ্রেপ্তারের পর তাঁদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে