সংরক্ষিত নারী কাউন্সিলরকে নির্দেশ দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, নাসিক ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ দেন, এটা রেড জোন এলাকা হয়ে গেছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেব। মেশিন দরকার হলে মতি, আনোয়ার চাচা, বাদল থেকে নেন। সব মেশিন নিয়ে এসে এখানে লাগান।
আজ রবিবার দুপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে তিনি এসব কথা বলে।
শামীম ওসমান বলেন, বাংলাদেশের কোনো জায়গায় এখানকার মতো এত ডেঙ্গুতে আক্রান্ত হয়নাই। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

প্রতিবেশী মো. সাব্বির হোসেন নিয়ন বলেন, ‘বাচ্চা মেয়েটি ব্রেইন টিউমারে আক্রান্ত। রংপুরে চিকিৎসা করানোর সময় আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। কিন্তু এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হরির ছোট্ট চায়ের দোকান দিয়ে সংসারের খরচই ঠিকমতো চলে না। তাই মেয়েটির চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান....
৮ মিনিট আগে
রাজধানীর উত্তরা-পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (৪০) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবর থেকে দেহাবশেষ সরিয়ে নেওয়ার আলামত পায়। পরে সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং স্থানীয়দের সহায়তায় দরবার শরিফ প্রাঙ্গণ থেকে দেহাবশেষ উত্তোলন করে আগের কবরস্থানেই পুনরায় দাফন করা হয়।
৩৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে একটি ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম এম ডি বাঁধন (২৩)। তিনি সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।
১ ঘণ্টা আগে