
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাউসিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূইয়া ওরফে (দিপু ভূঁইয়া)। এ ছাড়া সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি হয়েছেন যথাক্রমে মোরশেদ সারোয়ার ও মোহাম্মদ আবু জাফর।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থীকে পরিচালক নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ছিলেন জেনারেল গ্রুপ থেকে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু ভূঁইয়া), মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আবদুল্লাহ আল-মামুন।
এ ছাড়া অ্যাসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। আর ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন বিকাশ চন্দ্র সাহা।

সালথায় জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কৃষক দলের কার্যালয়সহ অন্তত আটটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
বিকেল ৪টার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারসহ বিভিন্ন গ্রামে কুকুরটি যাকে সামনে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলায় পাঁচ কাঠা জমির গমের খড় পোড়াতে গিয়ে অসাবধানতাবশত আশপাশের প্রায় ৮০ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ কৃষকের প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শিমুলতলা মাঠে এই ঘটনা ঘটে। এ ছাড়া তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা
২ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় বৃষ্টি ছাড়া বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাগডেমরা, করমজা ও ধুলাউড়ি ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।
২ ঘণ্টা আগে