ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কিছু কিছু যানবাহন চলছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়েছেন। যান চলাচলে বাধা দিচ্ছেন তাঁরা। সাংবাদিকদের মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ও অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন। বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক নারী-পুরুষ, শিশু ও রোগীরা। বেলা ১১টা নাগাদ ওই এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ মিলে শাটডাউনের প্রতিবাদে মিছিল বের করে।
সকাল ৮টা নাগাদ যাত্রাবাড়ী চৌরাস্তায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সে সময় শাহিন নামে একজনকে ডেকে নিয়ে র্যাব গুলি করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শাহিনের বোন পরিচয় দিয়ে একজন নারী দাবি করে বলেন, ‘আমার ভাই দাঁড়িয়ে ছিল, তাকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করছে।’
এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব অবস্থান নিয়েছে। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
রাজধানীর শনির আখড়ায় বুধবার দিনভর ও রাতে আন্দোলনকারী-পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। গভীর রাতে সেখানে পুলিশ ও আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।

সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ আমলী আদালত এ আদেশ দেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
৫ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা অস্ত্রগুলোর প্রায় সবগুলোই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশের তৈরি।
১৪ মিনিট আগে
গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীন ৬৬টি শূন্য পদের নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২৭ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক।
২৭ মিনিট আগে