Ajker Patrika

বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশে এটা আমার প্রথম দুর্গাপূজা: মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে প্রথমবারের মতো দুর্গাপূজায় নারায়ণগঞ্জের একটি মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মণ্ডপের প্রশংসা করে বলেন, আপনাদের নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং এখানে যা কিছু দেখেছি, সবকিছু দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তাই আপনাদের আতিথেয়তা এবং আপনাদের এই উদ্‌যাপনের অংশ হতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এর আগে রাষ্ট্রদূত তাঁর সফর সঙ্গী স্ত্রী ডিয়ানি ক্রিস্টেন্সসহ নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন। সেখানে চা পান করেন এবং আড্ডায় মেতে ওঠেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং আমলাপাড়া সর্বজনীন পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত