
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ আটজন দগ্ধের ঘটনায় রিকশাচালক হান্নান (৫০) মারা গেছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা গেছেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরের ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, ছেলে সাব্বিরের ২৭ শতাংশ, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০ শতাংশ, তাঁর স্ত্রী রুপালির ৩৪ শতাংশ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনশেড বাসায় ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা আটজনই দগ্ধ হন। ওই দিন ভোরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২); আরেক পরিবারের পোশাকশ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের একমাত্র সন্তান দেড় বছর বয়সী সুমাইয়া।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
২৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার...
৩৩ মিনিট আগে