
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক আসামি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি ফয়সাল ওরফে বাদশাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ। জবানবন্দি ও তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, বাড়ির সামনের রাস্তা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। পরে তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আসামিরা। শিশুটি চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। আসামি তিনজনই মাদকাসক্ত।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ও বুধবার সকালে পুলিশ, পিবিআই ও র্যাব পৃথক অভিযান চালিয়ে এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার মানিক চানের ছেলে ফয়সাল ওরফে বাদশা (২৯), একই এলাকার আহসান মিয়ার ছেলে ইসমাঈল (৪০) এবং জালাল হোসেনের ছেলে ইমন (২৫)। তাঁদের মধ্যে ফয়সাল আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারের পর ফয়সালের বাড়িতে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
গত সোমবার ভোরে বন্দরের একটি এলাকা থেকে শিশু আলিফার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে এক দিন নিখোঁজ ছিল সে। হত্যাকাণ্ডের ঘটনায় তার মা গত মঙ্গলবার বন্দর থানায় হত্যা মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত রোববার বিকেল ৪টার দিকে শিশুটি খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৬টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে আলিফার লাশ উদ্ধারের খবর পান স্বজনেরা।

মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
৩৭ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে