বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশীদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক এই মন্ত্রীকে আদালতে আনা–নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিএনপি কর্মী সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীরা।
গতকাল শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে ২০ আগস্ট নিহত স্কুলছাত্রের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে বিসিবি পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৬ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৭ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১০ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে