নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আট মাসের শিশুসন্তানের দুই হাত ও একটি পা ভেঙে পালিয়েছেন তারই মা। উপজেলার সাদিপুর ইউনিয়নের এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখেরহাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাঁদের ঘরে চার বছর ও আট মাস বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে। গত ১৩ মার্চ আট মাসের সন্তানের দুটি হাত ও এক পা ভেঙে বাড়ি থেকে চলে যান মা।
এ বিষয়ে শিশুটির বাবা আশরাফুল বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে সামান্য তর্কবিতর্ক হলে দা-বঁটি নিয়ে সে কয়েকবার আক্রমণ করেছে, এমনকি আমার মাকেও মারধর করেছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই আমাদের নিরাপত্তার জন্য সোনারগাঁ থানায় একটি অভিযোগ জানিয়েছি।’
আশরাফুল আরও বলেন, ‘রাতে প্রায়ই স্ত্রী ঘর থেকে বেরিয়ে কয়েক ঘণ্টা পর ফিরত। ফিরে আসার পরই যেকোনো অঘটন ঘটাত। স্ত্রীর পরকীয়ার কারণে আমি ও আমার সন্তানেরা নিরাপত্তাহীনতায় আছি।’
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী আজকের পত্রিকাকে বলেন, শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এ বিষয়ে শিশুটির বাবা একটি অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে