
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-সদর আংশিক) আসনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া এক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
গত রোববার ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
নড়াইল-২ আসনে মোট প্রার্থী ছিলেন ৮ জন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জামানত ফিরে পেতে হলে কোনো নির্বাচনী এলাকায় যে ভোট পড়ে অন্তত তার ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীকে পেতে হয়। এর কম ভোট পেলে তিনি জামানত হারাবেন।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ৭২৯। ১৪৭ কেন্দ্রে সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৩ হাজার ২১১টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৪২৫ ভোট। বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৭৮৬টি। এ আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ হচ্ছে ২৫ হাজার ৪০১। কিন্তু ওই সাত প্রার্থীর কেউই এই সংখ্যক ভোট পাননি।
জামানত বাজেয়াপ্ত প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ হাফিজুর রহমান ৪ হাজার ৪১ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার ফয়েকুজ্জামান ১ হাজার ৯০৯, গণফ্রন্টের মাছ প্রতীকের প্রার্থী লতিফুর রহমান ৫৮২, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান ১ হাজার ৮৫৩, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. মনিরুল ইসলাম ৫৮০, ঈগল প্রতীকের প্রার্থী নুর ইসলাম (স্বতন্ত্র) ১ হাজার ৩৬৩ ভোট এবং ট্রাক প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল আমির (স্বতন্ত্র) ৩৫৬ ভোট পেয়েছেন। এদের মধ্যে সৈয়দ ফয়জুল আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

বরিশালের গৌরনদীতে একটি জ্বালানি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লরিটি ফিলিং স্টেশনে থাকা অবস্থায় আগুন লাগলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি। চালক জ্বলন্ত লরিটি চালিয়ে দ্রুত স্টেশন থেকে দূরে সরিয়ে নেওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি।
২৪ মিনিট আগে
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করেছেন। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। তখন বৈষম্যবিরোধী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রদলের ব্যানারে জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ২০ জন.....
২৪ মিনিট আগে
বিএনপি জুলাই সনদের বিরোধিতা করে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে