
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। আজ রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক কাজী ইশতিয়াক রহমান।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে শিশুদের অন্তত একটি করে গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘জীবন রক্ষাকারী অক্সিজেনের ঘাটতি পূরণ এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। চলতি বর্ষা মৌসুমে সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে এগিয়ে আসতে হবে।’
পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মো. আরিফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী এবং পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বৃক্ষমেলায় স্থানীয় ও আঞ্চলিক বিভিন্ন নার্সারির মালিকেরা অংশ নিয়েছেন। মেলায় ১৪টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলীর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে...
৩৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে ঘুরতে নিয়ে গিয়ে অপহরণ ও মানব পাচার চক্রের শিকার পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আনাস ওরফে মুন্না (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে