
নওগাঁর মান্দা উপজেলায় দুটি ভুয়া প্রকল্পের নামে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি) থেকে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী আবু সায়েদের বিরুদ্ধে। প্রকল্পের কাগজপত্রে কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এসব প্রকল্পের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এডিবির আওতায় প্রসাদপুর বাজারের গোলচত্বর সংস্কারের জন্য ৫ লাখ এবং পাঁজরভাঙা বাজারে নতুন গোলচত্বর নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। উপজেলা এলজিইডি অফিসের তালিকায় প্রকল্প দুটি যথাক্রমে ৩৪ ও ১৪৫ নম্বরে অন্তর্ভুক্ত রয়েছে।
তবে সরেজমিনে দেখা গেছে, সংশ্লিষ্ট দুই স্থানে কোনো ধরনের উন্নয়নকাজ হয়নি। জানতে চাইলে পাঁজরভাঙা বাজারের বাসিন্দা আল আমিন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এখানে কোনো গোলচত্বরই নেই। নির্মাণ তো দূরের কথা, কাজের কোনো চিহ্নই নেই।’
উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, প্রসাদপুর গোলচত্বরের কাজ টেন্ডারের মাধ্যমে এবং পাঁজরভাঙা গোলচত্বর নির্মাণ আরএফকিউ পদ্ধতিতে দেখানো হয়েছে। তবে প্রকল্পটি কে বাস্তবায়ন করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি এলজিইডি কর্মকর্তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘টেন্ডারের পর রেজল্যুশনের মাধ্যমে কাজ পরিবর্তন করা হয়েছে। বর্তমানে আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। সাক্ষাতে বিস্তারিত জানানো হবে বলে ফোনের সংযোগবিচ্ছিন্ন করে দেন তিনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত থাকলে কাজটি বাস্তবায়ন হওয়ার কথা। বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুড়িগ্রামের চিলমারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার স্ত্রীকে অন্তর্ভুক্ত করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের বিরুদ্ধে। পাশাপাশি স্ত্রীকে অন্তর্ভুক্ত করে এক দিনের মধ্যে রেজল্যুশন না করলে
১ মিনিট আগে
পঞ্চগড় সদর উপজেলার কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে স্কুলব্যাগ ও টিফিন বক্স। এতে স্বস্তি ফিরেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
১ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খাল ও জলাশয় থেকে বিপুল অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলার চেংমারী সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ সময় দুই মালিককে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
১০ মিনিট আগে
রাজধানীর উত্তরায় নিজ বাসার সামনে রিকশায় বসে থাকা এক স্কুলশিশুর গলা থেকে টান দিয়ে স্বর্ণের চেন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনার সময় শিশুটির সঙ্গে তার মা ছিলেন।
১০ মিনিট আগে