
নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভটভটিচালক ও এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিহারীনগর পিড়লডাঙ্গা বাইপাস সড়কের তালঝাড়িসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার আড়ানগর ইউনিয়নের বাসিন্দাপাড়া এলাকার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান (৩৫) এবং আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ভুট্টু (৪০)।
আহতদের মধ্যে মোটরসাইকেলচালক দিনাজপুরের জহুরুলের ছেলে সেলিম (৪৫) এবং লক্ষণপাড়া এলাকার মুকুলের ছেলে জিহাদ (২৩) রয়েছেন। গুরুতর আহত জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মহেশপুরের কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষণপাড়ার আসির আলীর ছেলে নজিমুদ্দিন (৭০) ও পলাশবাড়ীর মমতাজের ছেলে ফারুক (৫০) ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাঁরা সবাই গরুর ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন, ‘গরুবোঝাই একটি ভটভটি জয়পুরহাটের দিকে যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি ভটভটি ও মোটরসাইকেল ধানখেতে পড়ে গেছে। দুজন ঘটনাস্থলেই মারা যান, বাকি আহতরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিলেন।’
এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইমাম বলেন, ‘দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি খাদে উল্টে পড়ে। দুজন নিহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভটভটি ও মোটরসাইকেল থানায় জব্দ রাখা হয়েছে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে