
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘এই প্রথম বাংলাদেশে একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে, অথচ সে বিষয়ে কোনো রাজনৈতিক দলের স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়নি। একজন ব্যক্তি যিনি সারা জীবন আমেরিকায় অতিবাহিত করেছেন, তাঁকে এনে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে—এটা অত্যন্ত উদ্বেগজনক।’
আজ বুধবার রাতে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্টে জেলা যুবদলের এক সভায় যুবদলের সভাপতি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, অন্তর্বর্তী সরকারের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। তারা রাষ্ট্র ও জনগণকে তোয়াক্কা না করে একতরফা আচরণ করছে।
যুবদলের সভাপতি বলেন, ‘বিএনপি বাংলাদেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণ এখনো এই দলের ওপর আস্থা রাখে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে রাজপথের স্বপ্ন দেখিয়েছেন, সেটি আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ যাবে কোন পথে, সেটি রাজপথেই ফয়সালা হবে—তিনি সেটাই বলেছিলেন এবং এখন তা-ই হচ্ছে।’
ভোটাধিকার প্রসঙ্গে মোনায়েম মুন্না বলেন, ‘আমরা এখনো ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারিনি। গণতান্ত্রিক লড়াই এখনো চলমান। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে যুবদল সভাপতি বলেন, ‘মানবিক করিডরের নামে রোহিঙ্গাদের চলাচলের জন্য যে করিডর দিচ্ছে সরকার, তা অত্যন্ত উদ্বেগজনক। তারা দেশকে নিজেদের ইচ্ছেমতো পরিচালনা করছে। নির্বাচনকে ডিনাই করে রাষ্ট্রক্ষমতায় থাকতে চায়। অথচ ভোটাধিকার মানুষের সাংবিধানিক অধিকার। নির্বাচন দিতে তাদের এত সমস্যা কেন? মনে হচ্ছে, নির্বাচনের দাবিতে আবারও রাজপথে নামতে হবে।’
মোনায়েম মুন্না আরও বলেন, ‘তরুণদের সম্পৃক্ত করে তারুণ্যের ওপর ভিত্তি করে যে বাংলাদেশ নির্মাণের কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি, তা বাস্তবায়ন করব। ইনশা আল্লাহ, তারুণ্যের জাগরণেই ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।’
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সঞ্চালনা করেন সদস্যসচিব রুহুল আমিন মুক্তার ও যুগ্ম আহ্বায়ক এ কে এম রউশন উল ইসলাম। উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সদস্য মাহমুদুস সালেহীন।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৫ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৫ ঘণ্টা আগে