
নওগাঁয় সেতুর নিচে সুড়ঙ্গে আটকা পড়ে নুর মোহাম্মদ (৮) নামের এক শিশু। দীর্ঘ তিন ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর পালপাড়া সেতুতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে ব্রিজের নিচে কবুতর ধরতে গিয়েছিল নুর মোহাম্মদ। একপর্যায়ে সে একটি সরু সুড়ঙ্গে ঢুকে পড়ে, কিন্তু পায়ের গোড়ালি আটকে যাওয়ায় বের হতে পারেনি। বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এদিকে শিশুটি আটকা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে ব্রিজের নিচে ভিড় জমে যায়। কেউ উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কেউবা উদ্ধারের জন্য নানা চেষ্টা করছিলেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ওপর থেকে দড়ি নামিয়ে ও নিচে মই পাঠিয়ে বিভিন্ন কৌশলে দেড় ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারি বলেন, এটি অত্যন্ত জটিল উদ্ধার অভিযান ছিল। সুড়ঙ্গটি খুব সরু হওয়ায় সরাসরি প্রবেশ করা সম্ভব হয়নি। শিশুটিকে মানসিকভাবে স্বস্তি দিয়ে বিশেষ কৌশলে ধাপে ধাপে বের করা হয়েছে।
উদ্ধারের পর নুর মোহাম্মদকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন তার বাবা রিপন হোসেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ভাইদের কারণে আমার ছেলে বেঁচে ফিরেছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।’
স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, ‘এখানে প্রায়ই ছেলেমেয়েরা কবুতরের খোঁজে আসে। এত বড় দুর্ঘটনা হবে ভাবিনি। অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত।’

পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
৮ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
১২ মিনিট আগে
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে ৯ম শ্রেনির এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
১৮ মিনিট আগে