শেরপুরে ৩১ বস্তায় প্রায় দেড় টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৫০)। তিনি পেশায় ইজিবাইক চালক।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে সরকারি চালের বস্তাসহ তাঁকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল তাঁর ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চাল জব্দ করে। একইসঙ্গে অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়। প্রতি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আর কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। সেই সঙ্গে সদর থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে