
নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে ৬৩ ইস্ট বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর মো. মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
পরে রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল উপজেলা সদরের সেতুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা ২ হাজার ৭০০ কেজি সরকারি চাল জব্দ করে। এ সময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের তাওহিদুল ইসলাম ও শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মো. জিয়া আহমেদ। অভিযানে জব্দকৃত চাল ও আটক ব্যক্তিদের রাতেই আটপাড়া থানায় হস্তান্তর করা হয়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে জানান, জব্দকৃত চাল ও আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ-সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে চালের প্রকৃত উৎস জানা যাবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে