নেত্রকোনার আটপাড়ায় গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ভিকচান মিয়া অরফে ভিক্কু মিয়া (৩৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার এসআই ইদ্রিস আলী।
এর আগে গতকাল রাতে কৈলং গ্রামে গণেশের হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পরে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়। ভিক্কু মিয়া একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিক্কু মিয়া গতকাল সন্ধ্যার পর গণেশের হাওরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা ধারণা করেন পাশের পাড়ায় ইসলামিক ওয়াজ মাহফিলে গেছে। মাহফিল শেষে হলে তারা মাহফিলে খবর পাঠিয়ে জানতে পারে তিনি সেখানে ছিলেন না।
খোঁজা-খুঁজি করে না পাওয়ায় মাহফিলের মাইক থেকে মাইকিংও করা হয়। পরে এলাকার লোকজন গণেশ হাওরে খোঁজার জন্য যায়। গিয়ে দেখে নৌকার বইঠা ভাসছে। পাশেই তাঁর লাশ ভাসছিল। পরে তাঁরা মরদেহ উদ্ধার করেন।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি, পরিবারের দাবি ভিক্কু মিয়ার মৃগী রোগ ছিল। তাই পানিতে পরে মারা গেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে