মোটরসাইকেল বিক্রি করে ৪০০ ফুট লম্বা জাতীয় পতাকা টাঙিয়ে আলোচনায় আসা ময়মনসিংহের কুষ্টিয়ার কাবারিয়াকান্দা গ্রামের সেই যুবক আব্দুল লতিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এর সঙ্গে মাসব্যাপী টাঙিয়ে রাখা জাতীয় পতাকা নামানো হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে জাতীয় পতাকাও। সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে পড়েন জাতীয় পতাকা টাঙিয়ে রাখা সেই আব্দুল লতিফ।
কয়েক দিন আগে ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশও ছিল টালমাটাল। শহর কিংবা গ্রাম, বাড়ির ছাদ ও গাছে টাঙানো হয়েছিল ভিনদেশি পতাকা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকায় ছেয়ে গিয়েছিল পুরো দেশ। ঠিক তখনই বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিল ময়মনসিংহের কুষ্টিয়া কাবারিয়াকান্দা গ্রামের আব্দুল খালেকে ছেলে আব্দুল লতিফ। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
আব্দুল লতিফ বলেন, ‘মুজিব শতবর্ষ পালনে জাতীয় পতাকা টাঙানোসহ নানা কর্মসূচি করার ইচ্ছে ছিল। করোনা মহামারির কারণে করা সম্ভব হয়নি। এ কারণে এ বছর সিদ্ধান্ত নেই মুজিব শতবর্ষ পালনের। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। টাকা জোগাড় করতে শখের মোটরসাইকেল ৩৫ হাজার টাকায় বিক্রি করি। এ টাকায় ৪০০ ফুট জাতীয় পতাকায় মুজিব শতবর্ষ মনোগ্রাম দিয়ে পতাকাটি টাঙিয়ে রাখি বাড়ির সামনের রাস্তার পাশে।’
কেন্দ্রীয় কৃষক লীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক এছাহাক আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য এবিএম সিরাজুল হক সাজিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নুরুজ্জামান খোকন, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক কালু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, ভিপি রাসেল প্রমুখ।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে