
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী হাছান রাজা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। আজ সোমবার বিকেলের দিকে ফুলপুর-শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছান রাজা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নামছিটপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, বিকেলের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। বাসটি মোকামিয়া নামক স্থানে যেতেই সামনে থেকে আসা দুটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাস উল্টে চালকের সহকারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হয় আরও অন্তত ১৫ জন।
ওসি আব্দুল্লাহ আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে