
ময়মনসিংহ: ময়মনসিংহে ২ টাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর রেলওয়ে স্টেশনে অসহায় সুবিধাবঞ্চিত দুই শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন, সহসভাপতি এনামুল হক ছোটন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ অসহায়দের হাতে খাবার তুলে দেন। এক বছর ধরে সপ্তাহে এক দিন করে সংগঠনটি তাদের এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংগঠনটির সভাপতি রোবায়েত হোসেন বলেন, সপ্তাহে অন্তত এক দিন এক বেলা ভালো খাবার সুবিধাবঞ্চিত ভাসমান ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দেওয়াই হচ্ছে তাঁদের মূল লক্ষ্য। খাবারের মেনুতে রয়েছে ডিম-খিচুড়ি, ভাত-ডিম আবার কখনো কখনো যোগ হয় বিরিয়ানি। এটাকে যেন কেউ অন্য কিছু না বলে, সে জন্য দুই টাকার বিনিময়ে খাবার দেওয়া হয়। এ প্রজেক্টের কার্যক্রম চলে সমাজের কিছু মহৎপ্রাণ ব্যক্তির সাহায্য ও স্বেচ্ছাসেবীদের হাতখরচের সামান্য অংশ দিয়ে। সংগঠনটির বয়স দুই বছর হয়েছে। সংগঠনটির অনেকগুলো প্রজেক্ট রয়েছে। প্রজেক্টগুলো চলবে (দুই টাকায় খাবার) এবং ছিন্নমূল মানুষের কল্যাণে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে