
সমাবেশ সফল করতে বিশেষ ট্রেনে করে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছেড়েছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে ট্রেনে করে ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাচ্ছি। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আগামী নির্বাচনের সঠিক বার্তা আসবে সমাবেশ থেকে। আশা করছি সমাবেশে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার চিত্র ফুটে উঠবে। কেন্দ্রীয় নেতা-কর্মীদের বার্তা নিয়ে আমরাও তৃণমূলকে সুসংগঠিত করার কাজ জোরালোভাবে করব।
সমাবেশকে ঘিরে স্টেশনে আগে থেকেই নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অনেককে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত অবস্থায় দেখা যায়। তাঁদের সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।
ময়মনসিংহ মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার বলেন, সমাবেশ ঘিরে সারা দেশের নেতা-কর্মীরা উজ্জীবিত। সবাই সমাবেশ সফল করতে যে যার মতো করে ঢাকা যাচ্ছে। মানুষ জামায়াতে ইসলামীকে কত ভালোবাসে, সমাবেশেই প্রমাণ করবে। এ দেশের মানুষ মনে-প্রাণে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিতে মন্ত্রণালয়ে আবেদন করে স্পেশাল ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে ভাড়ার ভিত্তিতে আট কোচের ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়। এর মোট আসনসংখ্যা ৪২৮। আসা-যাওয়ার জন্য ট্রেনের ভাড়া পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।
সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানায় রেল কর্তৃপক্ষ।

ফেনীর সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান চালক ও সহকারী।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁদের খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। আজ শনিবার সকালেও ওই ১২ জনকে ভারতীয় ভূখণ্ডে, সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ গজ দূরে একটি...
২৬ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফেজ উদ্দিনের ছেলে।
২৯ মিনিট আগে
রাত ১২টা ৪০ মিনিটে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ ব্যক্তিকে (দুজন পুরুষ, আটজন নারী ও পাঁচটি শিশু) নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় তাঁরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।
৩৫ মিনিট আগে