নিজের তিন বছর বয়সী কন্যাসন্তানের সামনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন (২৮) এক নারী। ঘটনার পাঁচ দিন পর শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে নারীকে উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা-পুলিশ। গত সোমবার বাবার বাড়ি ময়মনসিংহ থেকে ভালুকা শ্বশুরবাড়িতে যাওয়ার পথে নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলা এলাকায় ধর্ষণের শিকার হন ওই নারী।
ভুক্তভোগী নারী জানান, সোমবার ময়মনসিংহ থেকে ভালুকা যাওয়ার জন্য তিনি রওনা হন। এক ইজিবাইকচালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সারা দিন ইজিবাইকে নিয়ে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলায় নিয়ে যান। সেখানে এক বিলের পাশে চারজন মিলে নারীকে ধর্ষণ করেন। নারীর সঙ্গে থাকা শিশুকন্যা চিৎকার দিলে তাকেও মারধর করে ধর্ষণকারীরা। একপর্যায়ে বিলের পাশের একটি বাড়িতে নিয়েও তাঁকে ধর্ষণ করা হয়। পরে সুজন মিয়া নামের এক ইজিবাইকচালক ওই নারীকে আশ্রয় দেন।
ইজিবাইকচালক সুজন মিয়া বলেন, ‘নান্দাইল-তাড়াইল সড়ক দিয়ে ইজিবাইক নিয়ে যাওয়ার পথে শিশুকন্যাকে কোলে নিয়ে নারীকে কাঁদতে দেখি। তারপর সামনে এগিয়ে জানতে চাইলে বিষয়টি জানান ওই নারী। তাঁকে উদ্ধার করে রাজগাতি ইউনিয়নের কান্দিউড়া গ্রামের মতি মিয়ার বাড়িতে আশ্রয়ে রাখি। এদিকে কান্দিউড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে কাজল মিয়া আত্মীয় পরিচয় দিয়ে ওই নারীকে নিয়ে যেতে চাইলে তাঁকে ওই নারী চেনেন না বলে জানালে তিনি চলে যান।’
মতি মিয়ার বাড়িতে এক নারী আশ্রয়ে আছে খবর পেয়ে গাংগাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাসারত মিয়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করেন। তিনি নারীকে আশ্রয়দাতার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন। এ সময় তিনি আশ্রয়দাতার কাছে কিছু টাকাও দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ঘটনার পরপরই ওই সাবেক ইউপি সদস্য পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আশ্রয়দাতা মতি মিয়া বলেন, ‘মেয়েটিকে এক শিশুসহ রাতের বেলায় প্রতিবেশী সুজন মিয়া রেখে গেছে। স্থানীয় মেম্বার (সাবেক ইউপি সদস্য) নারীর বিষয়টি গোপন রাখতে হুমকি দেন এবং আমি যাতে ঝামেলায় না পড়ি সে জন্য তাঁকে ২০ হাজার টাকা দিয়ে দিতাম। এ ঘটনার সঙ্গে মেম্বারের লোকজন জড়িত থাকতে পারে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়েছে। কারা ধর্ষণে সম্পৃক্ত, তাঁদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে চার ঘণ্টা পর প্রাণ হারিয়েছেন মা। মা ও ছেলের এমন মৃত্যুতে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে শোকের মাতম চলছে।
৯ মিনিট আগে
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এ ঘটনায় মোস্তফা নামে আরও এক শ্রমিক আহত হয়ে...
১২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধকালে কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেওয়া, বিলম্বে বিতরণ, অর্থ আদায় ও প্রকৃত জেলেদের বঞ্চিত করার মতো একাধিক অভিযোগে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের বিরুদ্ধে ক্ষোভ..
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো ধান ঘরে তুলতে চরম সংকটে পড়েছেন কৃষকেরা। জলাবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না, তার ওপর শ্রমিক ও জ্বালানি তেলের সংকটে পাকা ধান কাটতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এদিকে পানি উন্নয়ন বোর্ড অকাল বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দ্রুত ধান কাটার....
১ ঘণ্টা আগে