
ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয় মামলায় স্থায়ী জামিন পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ময়মনসিংহের বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ফারহানা ইয়াসমিন তাঁকে স্থায়ী জামিন দেন।
২০১৭ সালের ২৯ আগস্ট ময়মনসিংহের ভালুকা থানায় দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সরকারি পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে মোসাদ্দেক আলীর নামে দুই দফায় ছয়টি মামলা করেন। ভালুকায় জমি ক্রয়সংক্রান্ত বিষয়ে বাদী হয়ে দুদকের এই কর্মকর্তা এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলাগুলো করেন। মামলাগুলো ময়মনসিংহের বিশেষ জজ আদালতে চার্জ গঠনের জন্য প্রক্রিয়াধীন ছিল।
মামলার বিবরণের বরাত দিয়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী আনোয়ার আজিজ টুটুল আজকের পত্রিকাকে বলেন, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ঘটনার প্রায় পাঁচ মাস ২০ দিন আগে দেশের বাইরে যান। অর্থাৎ ২০১৭ সালের ৯ মে তিনি দেশের বাইরে যান। মামলা করা হয় ওই বছরের ২৯ অক্টোবর। তাতে বোঝা যায়, বিগত সরকারের আমলে করা মামলাগুলো ছিল মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক। কারণ ঘটনার সময় তিনি দেশেই ছিলেন না।
আনোয়ার আজিজ টুটুল আরও বলেন, এসব মামলায় মোসাদ্দেক আলী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাগুলো করেছিলেন দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান। সাজানো মামলা হওয়ায় শুনানি শেষে বিচারক তাঁকে স্থায়ী জামিন দেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে