ময়মনসিংহের ভালুকায় নেওড়া নদীতে সাঁতার কাটতে নেমে তানভীর ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
আজ শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ক্বারীঘাট নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত তানভীর ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
তানভীরের বাবা তমিজ উদ্দিন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তানভীর তার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলার কাতলামারী হুতারঘাট নেওড়া নদীতে সাঁতার কাটতে নামে। প্রবল স্রোতের মাঝে একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খাচ্ছিলেন। এ সময় তার বন্ধু তাকে ধরে নদীর তীরে আনার চেষ্টা করে। কিন্তু নদীতে প্রবল স্রোতের কারণে তানভীরকে ধরে রাখতে পারেনি। এর পর থেকেই তানভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। নদী থেকে উঠে তানভীরের বন্ধু পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা এলাকার লোকজন নিয়ে নদীতে নেমে তানভীরকে খোঁজতে থাকে। খবর পেয়ে শুক্রবার দুপুরে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে।
তানভীরের চাচা বশির উদ্দিন জানান, সমবয়সী বন্ধুর সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়েছিল তানভীর। একপর্যায়ে পানিতে ঝাঁপ দেওয়ার পর তানভীর পানিতে তলিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেওড়া নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে ওই সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে ক্বারীঘাট এলাকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।
৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে...
৭ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে এক তরুণীকে ফেলে যাওয়ার চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তাঁকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়েছিল।
১৪ মিনিট আগে
খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন ওরফে আযমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার রাতে আযমের বাবা কুতুব উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
২৯ মিনিট আগে