
ময়মনসিংহের ত্রিশালে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকচাপায় রত্না (৩০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে। তবে নবজাতকটি বেঁচে থাকলেও দুর্ঘটনায় বাবা, মা ও বোন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের ফকিরবাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তাঁর স্ত্রী রত্না (৩০) ও মেয়ে সানজিদা (৬)।
জানা যায়, আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী তাজ ও মাহী এন্টারপ্রাইজের একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এ সময় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন মারা যান। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। নবজাতক এখনো বেঁচে আছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। তবে গাড়িচাপায় ভূমিষ্ঠ নবজাতক সুস্থ রয়েছে। ঘটনার পর থেকে চালক পালিয়ে যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুনা পৃথিবীতে এসেছিল মাত্র তিন মাস ১৮ দিন আগে। জন্মের পর মায়ের উষ্ণ স্পর্শ বা পরিবারের ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি আশ্রয় পায় রাজধানীর আজিমপুরের সরকারি ছোটমণি নিবাসে। কিন্তু মুখে বুলি ফোটার আগেই সেই জীবন থেমে গেল। হাম-পরবর্তী শারীরিক জটিলতায় গত
১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক সফিকুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় বাসের এক যাত্রীও আহত হন।
২২ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি লোকমান হোসেনকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
৩২ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে প্রেমঘটিত টানাপোড়েনের জেরে সেতু থেকে অন্তত ১০০ ফুট নিচে নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজপড়ুয়া তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার রাতে এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।
৩৫ মিনিট আগে