
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক খালিকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কক্ষের সামনে অবস্থান নেয়। এ সময় প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক খালিকুজ্জামান সুজন একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়। তবে ওই ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গত শুক্রবার রাতে পুলিশ শিক্ষক সুজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়।
শিক্ষার্থীরা ওই মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সুজনের মুক্তির দাবিতে আজ রোববার ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান নেয়। দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৩০ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
৩৯ মিনিট আগে