গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। যা এ হাসপাতালে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হিসেবে মৃতরা হলেন—ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), সদরের রাবেয়া খাতুন (৭৪) নেত্রকোনা কলমাকান্দার আব্দুল করিম (১০১) ও দিদারুল ইসলাম (৭২) ও টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার রোকেয়া (৪৫)। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মোশাররফ (৫৫), ঝুনু বেগম (৬০), শেফালী (৩০), ফুলবাড়িয়ার সুমাইয়া (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), শেরপুর সদর উপজেলার গোপাল পাল (৩২), টাঙ্গাইল ধনবাড়ির রাবেয়া (৭০), জামালপুরের মোহাম্মদ আলী (৫৫), সুনামগঞ্জের আলেয়া খাতুন (৬৫)।
সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, করোনা ইউনিটের আইসিইউ'র ২০ জনসহ মোট ২৯৬ জন রোগী এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৭০৭টি নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া যায়।

নঈম নিজামের বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে মোট ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। এসব অর্থ দুর্নীতি ও ঘুষের...
৪ মিনিট আগে
শেয়ারবাজারে বিনিয়োগে প্রলুব্ধ করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর....
৫ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।
৬ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণার পর পটুয়াখালী থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন কাউন্টারে যাত্রীপ্রতি ৫০ টাকা থেকে শুরু করে কোথাও কোথাও ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা রুটের বাসগুলোতে এখনো নতুন ভাড়া কার্যকর করা হয়নি।
৮ মিনিট আগে