
নেত্রকোনার মদনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েন নারীসহ দুজন। পরে তাঁদের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওনক জাহান তাকি তাঁদের এই সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মদনের নায়েকপুর ইউনিয়নের বাউসা গ্রামের মৃত কাতু মিয়ার ছেলে নূরগণি (৪৫) এবং একই গ্রামের মৃত মস্তফার স্ত্রী শেলী আক্তার (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদনের নায়েকপুর এলাকার একটি কেন্দ্রে জাল ভোট দিতে গেলে ভোট গ্রহণ কর্মকর্তারা হাতেনাতে ধরেন নূরনবী ও সেলিনাকে। পরে তাঁদের সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করলে বিচারক তাঁদের প্রত্যেকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে নৌকা প্রতীকে সাবেক আমলা সাজ্জাদুল হাসানসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে