ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গফরগাঁও রেলস্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ধাক্কা লেগে অজ্ঞাতনামা বৃদ্ধ (৬৫) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৪ মিনিট আগে
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী...
৭ মিনিট আগে
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
২৪ মিনিট আগে
ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।
৩৫ মিনিট আগে