
ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে আসার পর ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছিল।
পরে ট্রেনচালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। তবে ২ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদের খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী...
৫ মিনিট আগে
গাইবান্ধা শহরে পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সদস্যের টাকা দিয়ে জুয়া খেলা ও নারী নিয়ে অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দুইদিন ধরে ফেসবুকে ভাসছে।
২২ মিনিট আগে
ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।
৩৩ মিনিট আগে
মৌলভীবাজারে গত দুই দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে ৯২টি চা-বাগানে। সতেজতা ফিরেছে বোরো ধানের খেতেও। বিশেষ করে চা-বাগানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়ের বৃষ্টি। বৃষ্টির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই চা-গাছে নতুন কুঁড়ি গজাবে বলে জানিয়েছেন চা উৎপাদনে সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে