
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। মসিকের নির্বাচনে এবার সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
এবার মেয়র পদের প্রার্থীরা হলেন—সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু। তাঁর নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ি। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম লড়ছেন ঘোড়া প্রতীকে, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু লড়ছেন হাতি প্রতীকে, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক লড়ছেন হরিণ প্রতীকে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লড়ছেন লাঙল প্রতীকে।
নির্বাচন কমিশন বলছে, নগরীর ১২৮টি কেন্দ্রের ৯৯০টি বুথে ভোট গ্রহণ করা হবে। এর জন্য ১ হাজার ৫০০ ইভিএম প্রস্তুত করা হয়েছে। প্রার্থীদের মধ্যে ইকরামুল হক টিটু সকাল সাড়ে ৮টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন। সকাল ৯টায় সাদেকুল হক খান ভোট দেবেন এডওয়ার্ড স্কুল কেন্দ্রে এবং সকাল সাড়ে ৯টা মুসলিম গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেবেন এহতেসামুল আলম।
সরেজমিনে দেখা গেছে, সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীতে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন নারী ও ৯ জন হিজড়া। ১১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদপ্রার্থীর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
এদিকে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গত বৃহস্পতিবার রাতে নির্বিঘ্নেই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। আজ ভোট গ্রহণের জন্য নগরীর সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ। সীমিত থাকবে যানবাহন চলাচলও।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি জানান, নির্বাচনের জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বেলায়েত হোসেন জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে