
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে স্লিপারে আগুন দিয়েছেন একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়কের অন্তত ১০ স্থানে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার বিকেলে বিএনপির মহাসচিব ওই আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। এর পর থেকেই উপজেলায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে দলের একাংশের নেতা-কর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে স্লিপারে আগুন দেন। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে আতঙ্কে পৌর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন দোকানিরা।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তাঁরা বিষয়টি দেখছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে