ধোবাউড়া (ময়মনসিংহ): একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে চলাচল করতে হয় ভোগান্তি পোহাতে হয় ময়মনসিংহের শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজার ধানমহাল থেকে শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে মুন্সিরহাট বাজারে প্রতিদিন শ্রীপুর গ্রামের মানুষ আসা যাওয়া করেন। কিন্তু পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তাঁদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে এলাকার মানুষজনকে জলাবদ্ধতায় আটকে পড়তে হয়। পানিতে রাস্তার দু'পাশ থেকে ময়লা আবর্জনা এসে রাস্তায় থাকা পানি দূষিত হয়ে যায়। এরপরও ময়লা পানির মধ্য দিয়েই চলাচল করে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
শ্রীপুর গ্রামের শহিদুজ্জামান সেলিম জানান, এ রাস্তা দিয়ে ২ হাজার মানুষের চলাচল। কিন্তু এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কেউ কোন উদ্যোগ নেয় না। এ জন্য একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি হয়ে যায়। এতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আশিকুজ্জামান সুজন বলেন, প্রায় ১০০ গজ রাস্তার অর্ধেক সলিং বাকিটুকু কাঁচা। পানি জমে থাকলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে বেশি সমস্যা হয়।
বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন, বিষয়টি আমি শুনেছি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৮ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
১৯ মিনিট আগে