
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার মামলার পরিপ্রেক্ষিতে তিন বছর পর কবর থেকে তাঁর স্বামী রোকনুজ্জামান খান চপলের লাশ উত্তোলন করেছে সিআইডি। আজ বুধবার দুপুরে পারিবারিক গোরস্থান থেকে চপলের লাশ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসে বাড়ির পাশে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চপল মারা যান। সে সময় তাঁকে পুকুরপাড়ে সেচপাম্পের ওপর থেকে উদ্ধার করেন প্রতিবেশীরা। তখন চপলকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ঘটনার কিছু দিন পর চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমা অভিযোগ করেন, তাঁর স্বামী বিদ্যুতায়িত হয়ে নয়, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চপলের বড় ভাই বিপ্লব হাসান খান। এ সময় তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। পরে তিনি ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন সিআইডিকে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ সিআইডির পরিদর্শক সাদেকুজ্জামান বলেন, চপলের মৃত্যর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে আজ কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
মামলার বাদী চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমা বলেন, ‘আমার স্বামী তাঁর মায়ের জমিতে মাছের ফিশারি করেছিলেন। এ নিয়ে বড় ভাই বিপ্লবের সঙ্গে তাঁর বিরোধ ছিল। এ ছাড়া আলোর দিশা নামে একটি এনজিওর মাধ্যমে লোকজনকে ঋণ দিতেন চপল, তা নিয়েও কিছু মানুষের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁরাই পরিকল্পিতভাবে চপলকে হত্যা করেছে। ঘটনার পর বিপ্লব সন্তানসহ তাঁকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে তিনি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।’ তবে চপলের প্রথম স্ত্রীর ছেলে পুলক হাসান খান বলেন, ‘বাবার মৃত্যুর সময় দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার কাছাকাছি ছিলেন। মৃত্যুর পর হত্যার বিষয়ে তিনি কিছু বলেননি। আমরা শুরু থেকেই জানি বাবা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। তখন বললে অবশ্যই ময়নাতদন্ত করে লাশ দাফন করা হতো।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান বলেন, আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার জন্য কবর থেকে চপলের লাশ উত্তোলন করা হয়েছে। ময়মনসিংহ সিআইডি এ মামলার তদন্তে দায়িত্ব রয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
১৫ মিনিট আগে
মোবাইল ফোন না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়।
২৩ মিনিট আগে
আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টেলিভিশনে থিয়েটার দেখলেও এবার নিজেদের বিদ্যালয়ে নাটক ও অভিনয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। শিক্ষার্থী জেসিকা বলে, ‘টেলিভিশনে নাটক দেখেছি। কিন্তু এবার নিজেরাই নাটকে অভিনয় করছি। বিষয়টি আমার খুব ভালো লাগছে। অভিনয়ের পাশাপাশি অনেক
২৬ মিনিট আগে
গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ১০২ জন, মিরপুর বিভাগ ৮০ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করেছে।
৩০ মিনিট আগে