
ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে একে অপরের চাচাতো ভাই। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের খারুয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—খারুয়ালী গ্রামের আব্দুল আজিদ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৫৯) এবং একই গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধনু আকন্দ নিজের ধানখেতে কীটনাশক ছিটাতে যান। সেখানে আগে থেকেই সেচের বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকলেও তিনি তা টের পাননি। কীটনাশক ছিটানোর একপর্যায়ে তিনি অসাবধানতাবশত ওই তারে জড়িয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান। কিন্তু তিনিও বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তবে স্বজন ও গ্রামবাসী মরদেহ ময়নাতদন্তে বাধা দিচ্ছেন। পুলিশ ময়নাতদন্তের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২ মিনিট আগে
বাড়িতে বিয়ের আনন্দ। উঠানে স্বজনদের ভিড়, নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। কেউ খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউবা নতুন বউয়ের পাশে বসে কথা বলছিলেন। সেই আনন্দের মধ্যেই হঠাৎ খবর আসে-পুকুরে মৃত অবস্থায় পাওয়া বিয়েতে আসা গেছে দুই শিশুকে...
৫ মিনিট আগে
ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে আপসনামা দাখিল করায় ও বাদী আদালতে হাজির হয়ে জামিনে আপত্তি নেই মর্মে বক্তব্য দেওয়ায় আদালত মাকসুদা ইসলামকে
১৬ মিনিট আগে