
নেত্রকোনার কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নুরুল ইসলাম (৩৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষক এনামুল হক বলেন, ‘এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য আমরা গ্রামবাসী সতর্ক থাকি, যাতে করে হাতির পাল আমাদের ধানখেত নষ্ট করতে না পারে। প্রতিদিনের মতো কৃষক নুরুলসহ আমরা পাঁচ-ছয়জন কৃষক খেতের কাছাকাছি অবস্থান নিই। আনুমানিক রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে আসে। আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে নুরুলকে হাতি শুঁড় দিয়ে টেনে নিয়ে মাথায় আঘাত করে। এতে নুরুল গুরুতর আহত হন। আমাদের চিৎকার শুনে গ্রামবাসী এসে ধাওয়া করলে ভারতের পাহাড়ের ভেতরে চলে যায় হাতির দল। পরে গুরুতর আহত নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষক নুরুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে