
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সময় লাগার অভিযোগ করছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোটাররা। একটি ভোট দিতে ১০ মিনিটেরও বেশি সময় লাগছে কখনো কখনো। অনেকে হেক্সিসল দিয়ে হাত পরিষ্কার করেও ভোট দিতে পারছেন না।
আজ শনিবার সকাল ৮টায় শুরু হয় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নগরীর ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথ রয়েছে। নগরীর ৯ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, এখানে ৮টি বুথে ভোট দেবেন ৩ হাজার ৭৭ জন পুরুষ ভোটার। সকাল পৌনে দশটা পর্যন্ত ভোট পড়েছে ২৪৩টি। অর্থাৎ, এই সময়ের মধ্যে ভোট পড়েছে ৮ শতাংশ। তবে অনেকে ইভিএমে ভোট দিতে না পেরে ফিরে গেছেন।
প্রায় ১০ মিনিট ধরে চেষ্টা করেও ভোট দিতে পারেননি মো. বশির। তিনি যে বুথে ভোট দেওয়ার কথা সেখানে আরেক ভোটার তার আগে ১০ মিনিট চেষ্টা করেও ভোট দিতে পারেননি। তিনি কক্ষে রাখা হেক্সিসল দিয়ে বারবার বৃদ্ধাঙ্গুলি পরিষ্কার করছিলেন। তবুও সম্ভব হয়নি। বশির আজকের পত্রিকাকে জানান, তাঁর আঙুলের ছাপ মেলেনি। তাঁকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বাসায় গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে আবার আসার কথা বলছেন।
বাইরে ভোট দেওয়ার লাইনে অপেক্ষারত ভোটার তারাপদ রায় উত্তেজিত হয়ে বলেন, ‘এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। এখনো ভোট দিতে পারিনি।’
এই কেন্দ্রের ২০২ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জানান, তাঁর কক্ষে ভোটার ২৪২ জন। ভোট পড়েছে ২৬ টি। অনেকেই ইভিএম বুঝতে পারছে না। উল্টো পাল্টা চাপ দিচ্ছে। এতে মেশিন হ্যাং হয়ে যায়। আবার অনেকের আঙুলের ছাপ মিলছে না।
একই অবস্থা নারী ভোটের বুথেও। নয়টি বুথে ভোটার সংখ্যা ৩ হাজার ২২০ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ২৩১টি অর্থাৎ ৭ শতাংশ। এখানেও একেকটি ভোট দিতে সময় লাগছে ৮ মিনিটের বেশি। ভোট না দিয়ে ফেরত আসেন লাইলী বেগম। তিনি বলেন, ‘আমার আঙুলের ছাপ মেলেনি।’
সকাল ৮টা থেকে ষাটোর্ধ্ব এই নারী ভোট দেওয়ার অপেক্ষায় ছিলেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও পারেননি। সকাল ৯টা ২৭ মিনিটে তিনি ফিরে যান। তাঁর সঙ্গে থাকে মারুতী রানীও ভোট দিতে পারেননি। একই সমস্যার কারণে তিনিও ফিরে যান। লাইলী বেগম কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. নুরুল ইসলামের কাছে সমাধান চাইলে কোনো সমাধান মেলেনি। এই নারীকেও বাসা থেকে হাত পরিষ্কার করে আসার উপদেশ দেন তিনি।
নুরুল ইসলাম বলেন, ‘যাদের এমন সমস্যা হয় সে ক্ষেত্রে কেন্দ্রের ৩ শতাংশ ভোট প্রিসাইডিং কর্মকর্তা দিতে পারেন। তবে বেশির ভাগের আঙুলের ছাপ মিলছে না। আর এই সংখ্যা বেশি নারীদের। রান্নার কাজের জন্য আঙুলে সমস্যা হয়।’
এর আগে, ইভিএম নিয়ে ভোগান্তির কথা জানান সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, ‘ইভিএম নিয়ে ভোগান্তির কথা শুনছি। অনেকের আঙুলের ছাপ মিলছে না।’ ভোটারদের যেন বারবার ঘুরতে না হয়, কেউ যেন ফিরে না যায়—বিষয়টি নিশ্চিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে