Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৮ শিশু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৮ শিশু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়। হাসপাতালটিতে এ রোগের উপসর্গ নিয়ে মোট ৭৬ শিশু চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৫ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

ছেঁড়া-ফাটা, ময়লা নোট নিয়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

হরমুজ নয়, কেবল ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ঘোষণা, কার্যকর আজ থেকেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত