ময়মনসিংহ নগরী

ময়মনসিংহ নগরীর ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন খালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার। বর্ষা মৌসুমে এসব খাল হয়েই নগরীর পানিনিষ্কাশন হয় পাশের নদীতে। খালগুলো খননে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ও হয় ময়মনসিংহ সিটি করপোরেশনের। কিন্তু এ খননেও কাজ হচ্ছে না। সামান্য বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। স্থানীয় সচেতন মহল মনে করছে, অপরিকল্পিত খনন ও খাল পরিষ্কারে শুধু কাগজ-কলমেই অর্থের অপচয় করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সেহড়া, মাকড়জানি, কাটাখালী, বগামারী, গোহাইলকান্দি ও আকুয়া খাল দিয়ে ময়মনসিংহ নগরীর পুরোনো নয়টি ওয়ার্ডের পানি পাগারিয়া নদীতে নিষ্কাশিত হয়। নগরীর আরেক অংশের পানি ড্রেনের মাধ্যমে যায় ব্রহ্মপুত্র নদে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে নগরীর বিভিন্ন খাল খনন ও পরিষ্কারে ২০২০-২১ অর্থবছরে ২৫ লাখ ১৬ হাজার ৮৫০, ২০২১-২২ অর্থবছরে ৫৪ লাখ ৮৫ হাজার ৮৪০, ২০২২-২৩ অর্থবছরে ৬০ লাখ ৩০ হাজার এবং ২০২৩-২৪ অর্থবছরে ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয় করে সিটি করপোরেশন। ২০২৪-২৫ অর্থবছরে খাল খনন ও পরিষ্কারকাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কারের অভিযান শুরু হয়েছে গত বছরের ডিসেম্বর থেকে।
আকুয়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, আকুয়া খালের বেশির ভাগ অংশ ময়লা-আবর্জনায় ভরপুর। আসছে বর্ষার আগে খালটি পুরোপুরি পরিষ্কার করা না হলে ভোগান্তিতে পড়তে হবে। সিটি করপোরেশন দায়সারাভাবে খাল পরিষ্কার করায় তা কোনো কাজে আসছে না।
বাড়েরা এলাকার তোফাজ্জল হোসেন বলেন, একসময় খালের পানিতে গোসল করলেও এখন ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের কারণে নামা যায় না। খালগুলো সরু হয়ে গেছে দখলের কারণে। ভালোভাবে খনন না করায় প্রতিবছর বাসাবাড়িতে পানি ওঠে।
একই এলাকার বাসিন্দা শাহজাহান নামের একজন বলেন, খননের মাটি পাড়ে রাখার কারণে সামান্য বৃষ্টিতেই তা আবার খালে পড়ে ভরাট হবে। পরিকল্পিতভাবে খাল খনন না করা হলে নগরীতে জলাবদ্ধতা হবেই।
খননযন্ত্রের মালিক আব্দুস সালাম বলেন, ‘জায়গা না থাকায় খননের মাটি খালের পাড়েই আমরা ফেলছি। এতে করে বর্ষার সময় কিছু মাটি খালে পড়বে—এটাই স্বাভাবিক।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, অপরিকল্পিতভাবে খাল খননের
কারণে প্রতিবছর নগরীতে হাঁটুপানি জমে। বাসাবাড়িতে পানি ওঠায় মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। খাল খননে দীর্ঘস্থায়ী উদ্যোগ নিলে একদিকে যেমন অর্থের অপচয় রোধ হবে, অন্যদিকে মানুষের ভোগান্তি কমবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, ‘খননকাজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। ছয়টি খাল নিয়ে এডিবি থেকে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের কাজ শুরু হলে আগামী বছর নগরবাসীর কোনো ভোগান্তি থাকবে না।’

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
৩৯ মিনিট আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
২ ঘণ্টা আগে