
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের চেঁচুয়া এলাকায় অবস্থিত গ্লোবাল শুজ লিমিটেডের কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঝালাপাজা চেঁচুয়া এলাকার গ্লোবাল শুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, কারখানাটিতে প্রায় ১ হাজার ২০০ শ্রমিক কর্মরত। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানা কর্তৃপক্ষ ইফতারের ব্যবস্থা করে। আজ বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। ইফতার করার ৫-১০ মিনিটের মধ্যে কয়েক শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং পর্যায়ক্রমে একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে থাকে। বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েক শ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিল্প পুলিশের এএসআই সিরাজুল ইসলাম বলেন, অসুস্থ ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে আরও বিস্তারিত বলা যাবে।

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
বিভিন্ন জীবাণুর অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠা নিয়ে একের পর এক খবরের মধ্যে চিকিৎসকদের উদ্বিগ্ন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের এক গবেষণা। এতে দেখা যাচ্ছে, হাসপাতালটির শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিকই অকার্যকর হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ছয় দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক...
৯ ঘণ্টা আগে
পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়।
৯ ঘণ্টা আগে