
মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার রাত সাড়ে ১১টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোস্তফা।
অভিযানে সজীবের (৩০) মালিকানাধীন কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা।

পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেলকে (২৮) এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হবে।

বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ৯ দিন পর বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৮) নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউছুফ রাজু (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’
১৮ মিনিট আগে
একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের পর তাদের মুখের কাছে তরল পদার্থ দেখতে পায় পুলিশ। নিহতদের মুখ ‘বীভৎস’ ছিল বলে জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ কারণে মরদেহে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল।
৩৭ মিনিট আগে