মুন্সিগঞ্জ-৩ আসন

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. কামরুজ্জামান রতনের মনোনয়ন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের থানারপুল এলাকার জেলা কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এর আগে দুপুর থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হন। পরে বিকেল ৪টার দিকে সমাবেশ শুরু হলে প্রধান সড়কের এক পাশে নেতা-কর্মীদের উপস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তৃতা করেন শহর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি শাহীন মিয়া ও মুন্সিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ আলম তপন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, শহীদুল ইসলাম কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, মীরকাদিম পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, সদরের পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক পৌর কাউন্সিলর বাদশা সিকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা এই আসনে দলের ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনকে পরিবর্তন করে সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই ও জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশ শেষে থানারপুল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে মিছিল বের হয়। মিছিলটি শহরের খালইষ্ট, পুরাতন কাচারি, শহরের প্রধান বাজার, মালপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানারপুল এলাকায় এসে শেষ হয়। পরে আগামীকাল বুধবার মুক্তারপুর এলাকায় মশালমিছিলের ডাক দেওয়া হয়।
৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এতে ওই দিন রাত থেকে মনোনয়নবঞ্চিত মো. মহিউদ্দিনের সমর্থক দলীয় নেতা-কর্মীদের সড়ক অবরোধ, ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টায়ারে আগুন জ্বালিয়ে ব্লকেড, মশালমিছিল, সংবাদ সম্মেলন, নারী সমাবেশসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।

বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২ ঘণ্টা আগে
ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার...
৩ ঘণ্টা আগে
বরগুনা-১ আসনের সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
৩ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মধ্যে বিতরণের সময় অর্ধকোটি টাকাসহ বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩ ঘণ্টা আগে