Ajker Patrika

অটোরিকশায় পাওয়া টাকা ফেরত দিতে মালিককে খুঁজছেন চালক

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৫১
অটোরিকশায় পাওয়া টাকা ফেরত দিতে মালিককে খুঁজছেন চালক
চালক মো. জমসেদ মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ নিজের সিএনজিচালিত অটোরিকশায় বেশ কিছু টাকা পেয়ে ফেরত দেওয়ার জন্য প্রকৃত মালিককে খুঁজছেন চালক মো. জমসেদ মিয়া।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী সিএনজি অটো স্ট্যান্ডে সিএনজির পেছনের আসনে টাকাগুলো পান তিনি।

চালক মো. জমসেদ মিয়া জানান, তিনি টাকাগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে উপযুক্ত প্রমাণ যাচাইয়ের পর ফেরত দিতে চান। আজ শুক্রবার পর্যন্ত হারানো টাকার মালিককে পাওয়া যায়নি। টাকা ফেরত পেতে প্রকৃত মালিককে যথাযথ প্রমাণসহ যোগাযোগের আহ্বান জানিয়েছেন জমসেদ।

হারানো টাকার প্রকৃত মালিককে শনাক্ত করতে টাকার পরিমাণ, কোথায় ও কীভাবে হারিয়েছেন এবং অন্যান্য সুনির্দিষ্ট তথ্য জানাতে হবে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে টাকা হস্তান্তর করা হবে বলেও জানান চালক জমসেদ মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত