মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন বিবি উপজেলার আঐ গ্রামের মৃত লেবু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াসিন বিবি কানে কম শুনতেন। আজ দুপুরে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দিলে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়েন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
১৭ মিনিট আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
২৩ মিনিট আগে
বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।
৩৯ মিনিট আগে