সাগরের লঘু চাপ ও উজানের ঢলে মৌলভীবাজারে আবারও নদ–নদীর পানি বেড়েছে। এতে জেলার কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদী পাড়ের মানুষেরা দুশ্চিন্তায় পড়েছেন।
আজ শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা জায়, জেলার জুড়ী নদে বিপৎসীমার ৮৫ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ ছাড়া মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ৮ দশমিক ১৪ সেমি, ধলাই নদে পানি বেড়ে বিপৎসীমার ১৬.৭৫ সেমি ও মনু নদে বিপৎসীমার ১০.১১ সেমি নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের তাহিদ আলী বলেন, ‘আমার ঘরের টিন ও বেড়া ধসে পড়েছে। পানি বাহিত রোগ ও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে এখনো কেউ এগিয়ে আসেননি।’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক হওয়ার কিছুই নেই। বৃষ্টি থেমে গেলে পানি কমে আসবে।’

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
৩ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
৪ ঘণ্টা আগে