
হাজারো মানুষের উপস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে নিহত একই পরিবারের তিন শিশুকে জানাজা শেষে এলাকার পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার কর্মধা ইউনিয়নের দীকোলখান্দি পুরাতন জামে মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় খেলা করার সময় পানিতে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলেন কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে ইমাদ আহমেদ (৮), সাহেব আলীর বড় ছেলে লাবিব আহমেদ (৭) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার ছেলে জিসান আহমেদ (১০)। নিহত ইমাদ ও লাবিব সম্পর্কে চাচাতো ভাই। জিসান সম্পর্কে তাদের ভাগনা হয়।
জানা যায়, ইমাদ, লাবিব ও জিসান বৃষ্টির পানিতে খেলা করছিল। জমি থেকে মাটি কেটে নেওয়ায় এলাকায় বিরাট একটি অংশ গভীর ডোবায় পরিণত হয়েছিল। প্লাস্টিক বল নিয়ে খেলা করতে করতে একটা সময় তারা ডোবায় পড়ে যায়। ডোবা থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক সঙ্গে পরিবারের তিন শিশুকে হারিয়ে পরিবারের সদস্যরা শোকে কাতর।
নিহতদের নিকটাত্মীয় ফয়জুর রহমান সোহেল বলেন, ‘আজ (বুধবার) সকালে বৃষ্টি হয়েছে এই এলাকায়। বৃষ্টির পানিতে খেলা করতে করতে সদ্য খনন করা প্রায় ১০ ফুট গভীর একটা ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়েছে।’
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছি। তবে ঘটনাটি খুবই মর্মান্তিক।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের লাশ দাফন করার সম্মতি দেওয়া হয়।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৬ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
২৬ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
৩১ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে